দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে মঙ্গলবার (১১ জুলাই) বিদেশি পর্যটক বহনকারী এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আজ দিনের শুরুতে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। ওই হেলিকপ্টারে পাঁচজন মেক্সিকান নাগরিক এবং একজন নেপালি পাইলট ছিলেন। মোট ছয়জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে।
জানা গেছে, হেলিকপ্টারটি লামাজুরা এলাকার কাছে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ছয় জনের লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন- ছয় যাত্রীসহ মাঝ আকাশে উধাও হেলিকপ্টার
বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দর্শনীয় স্থান ভ্রমণের পর সকালে পর্যটকদের ওই হেলিকপ্টারে করে রাজধানী কাঠমুন্ডুতে ফিরিয়ে আনা হচ্ছিল। হেলিকপ্টারটি পরিচালনা করছিল মানাং এয়ার।
মানাং এয়ারের পক্ষ থেকে জানানো হয়, সলুখুনভহু জেলা থেকে সকাল ১০ টা ৪ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এরপর ১০ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, প্রায় ১০ মাস আগে নেপালের পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭২ জন নিহত হয়েছিল।