• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬২২, আহত ১৩০০

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মাতিন বলেন, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন। আর নানগারহার প্রদেশে নিহত হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০ জন

তিনি জানান, কুনার প্রদেশে আহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন। অন্যদিকে নানগারহারে ২৫৫ জনের বেশি আহত হয়েছেন। দুই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণলায় জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬১০ জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমটির উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, লাঘমানে ৮০ এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন। কুনার প্রদেশে হতাহত ও ক্ষয়ক্ষতি পরিমাণ সবেচেয়ে বেশি। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে। তিনি জানান, হতাহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, কারণ অনেক দূরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখনো যোগাযোগ চলছে এবং ত্রাণকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন। এই কর্মকর্তা আরও বলেন, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে। আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভূমিকম্পে ব্যাপক হতাহতের কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আজ রাতের ভূমিকম্পে দুঃখজনকভাবে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’ মুজাহিদ জানান, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন এবং কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মানুষের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তালেবান সরকার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স পোস্টে ওই বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের ফলে ‘আমাদের পূর্বাঞ্চলীয় কিছু প্রদেশে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে’। বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নিয়োজিত আছেন। কেন্দ্র এবং নিকটবর্তী প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকার পথে রয়েছে।

কে

  • ভূমিকম্প
  • আফগানিস্তান
এ সম্পর্কিত আরও খবর
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক
পাকিস্তানে পাল্টা ড্রোন হামলা চালালো আফগানিস্তান
পাকিস্তানে পাল্টা ড্রোন হামলা চালালো আফগানিস্তান
পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত
পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।