দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালে ছয় আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনা নিশ্চিত করেছে নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। খবর: টাইমস অব ইন্ডিয়া, বিজনেস টুডে।
জানা গেছে, হেলিকপ্টারটিতে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। তারা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়।
তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন, হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয়েছিল হেলিকপ্টারটির। তারপর থেকে আর কোনও খোঁজ নেই।
এ বিষয়ে নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতোমধ্যেই কাঠমাণ্ডু থেকে আরও হেলিকপ্টার রওয়ানা দিয়েছে।