দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্রোহের ৫ দিন পর ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৯ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলে এ বৈঠক। এ সময় ওয়াগনার কমান্ডাররা পুতিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা দেন। সোমবার (১০ জুন) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। খবর- এনডিটিভি
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন ওই বৈঠকে ওয়াগনারের ইউনিট কমান্ডারসহ ৩৫ জনকে আমন্ত্রণ জানান। তারা বৈঠকে অংশ নিয়ে পুতিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা দেন।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অবদান রেখেছে ওয়াগনার। বাখমুতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে এ বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার বিষয়ে একাধিকবার অভিযোগ করেন প্রিগোজিন। পরে তারই ধারাবাহিকতায় ২৩ জুন বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার। অবশ্য ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে অবশ্য সেই অবস্থান থেকে সরে আসে ওয়াগনার। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে।