• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মিশরের কড়া হুঁশিয়ারি: গাজাবাসীকে উচ্ছেদ ‘রেড লাইন’

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণউচ্ছেদকে ‘রেড লাইন’ আখ্যা দিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি সোমবার স্পষ্ট করে বলেছেন, মিশরের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ঝুঁকি নিতে কোনো পক্ষকেই দেওয়া হবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিএনএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মিশর বিভিন্ন মাধ্যমে কাজ করছে শুধু একটাই উদ্দেশ্যে, ফিলিস্তিনিদের দুর্ভোগ কমানো। তবে গণউচ্ছেদ কোনোভাবেই মেনে নেবে না কায়রো।

আবদেলাত্তি বলেন, আমরা এটি মেনে নেব না, এতে অংশ নেব না এবং এটি ঘটতে দেব না। তার মতে, গাজাবাসীর উচ্ছেদ মানেই একমুখী টিকিট, যা শেষ পর্যন্ত ফিলিস্তিনি আন্দোলনকে ধ্বংস করবে।

ইসরায়েল এখনো গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেয়নি। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজাবাসীকে অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। যদিও এ নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব থেকে সরে দাঁড়ান, তবুও ইসরায়েলি কর্মকর্তারা বিষয়টি সমর্থন করে যাচ্ছেন।

গাজার একমাত্র বাইরের পথ মিশর সীমান্ত। ইসরায়েল স্থল, সমুদ্র ও আকাশপথ অবরোধ করে রাখায় মিশরের ওপর চাপ বেড়েছে। সহায়তার ট্রাক সীমান্তে আটকে থাকা নিয়েও কায়রো বারবার ইসরায়েলকে দায়ী করছে।

মিশরের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তি ঝুঁকিতে আছে কি না এমন প্রশ্নে আবদেলাত্তি বলেন, কায়রো তার প্রতিশ্রুতি মানছে। তবে তিনি সতর্ক করে দেন, কোনো ধরনের গণউচ্ছেদ মিশরের সীমান্ত, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হবে।

তিনি আরও বলেন, যদি ইসরায়েল ফিলিস্তিনিদের উচ্ছেদে সফল হয়, তবে সেটিই হবে ফিলিস্তিনি আন্দোলনের সমাপ্তি।

ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছেন, গাজার দুই কোটির বেশি মানুষের কিছু অংশকে নেওয়ার বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ সুদান, সোমালিল্যান্ড, ইথিওপিয়া, লিবিয়া ও ইন্দোনেশিয়া। এর বিনিময়ে তারা আন্তর্জাতিক সহায়তা ও আর্থিক ক্ষতিপূরণ চাইছে।

তবে এসব আলোচনা কতদূর এগিয়েছে, তা স্পষ্ট নয়। দক্ষিণ সুদান ও সোমালিল্যান্ড ইতোমধ্যেই এ ধরনের আলোচনা অস্বীকার করেছে। অন্যদিকে ইন্দোনেশিয়া বলেছে, তারা চিকিৎসার জন্য দুই হাজার গাজাবাসীকে নিতে প্রস্তুত, তবে সুস্থ হওয়ার পর তারা গাজায় ফিরে যাবে।

উল্লেখ্য, মিশর ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।

এমএস/আরএ

  • মিশর
  • গাজা
এ সম্পর্কিত আরও খবর
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।