দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে আঘাত হানা কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ইউনিফায়েড জিওফিজিক্যাল সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ২৮.৬ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
উল্লেখ্য, এই অঞ্চলে গত ৩০ জুলাই ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঘটে। এরপর থেকে প্রতিদিনই আফটারশক অনুভূত হচ্ছে। একাধিক কম্পনের মাত্রা ৬.৫ পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে ইউনিফায়েড জিওফিজিক্যাল সার্ভিস।
জেআই/কে