দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এখন একটি ‘সমস্যা’ হয়ে দাঁড়িয়েছেন। তিনি জানান, গাজায় চলমান যুদ্ধের বিষয়ে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করবেন, যেহেতু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতিত্বে রয়েছে ডেনমার্ক। খবর আল জাজিরার
ফ্রেডেরিকসেন বলেন, ইসরায়েলি সরকার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি গাজার 'অসহনীয় ও বিপর্যয়কর' মানবিক পরিস্থিতি এবং দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের প্রকল্পেরও কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, 'আমরা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই, কিন্তু এখনো ইইউ সদস্যদের সমর্থন পাইনি। রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা তা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে হোক, মন্ত্রীদের বিরুদ্ধে হোক বা ইসরায়েলকে সামগ্রিকভাবে ঘিরেই হোক, সবকিছুই বিবেচনায় রাখা হবে।'
ফ্রেডেরিকসেন বলেন,'আমরা কিছুই আগেভাগে বাদ দিচ্ছি না। রাশিয়ার ক্ষেত্রে যেমন করেছি, তেমনি এখানেও আমরা নিষেধাজ্ঞা এমনভাবে নকশা করব যাতে সর্বোচ্চ প্রভাব ফেলে।'
উল্লেখ্য, ডেনমার্ক এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
এমএস/