দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি চান এবং আলাস্কায় আজকের শীর্ষ বৈঠকে তিনি কোনো ধরনের ‘ঝামেলা’ করবেন না।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা খুব দ্রুত বুঝে যাব—প্রথম দুই, তিন, চার বা পাঁচ মিনিটেই—বৈঠকটা ভালো হবে নাকি খারাপ।”
তিনি সতর্ক করে বলেন, “যদি খারাপ হয়, বৈঠক দ্রুত শেষ হবে। আর যদি ভালো হয়, তাহলে খুব শিগগিরই আমরা শান্তি পেয়ে যাব।”
ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে পুতিন ইউক্রেনে পূর্ণাঙ্গ হামলা চালাতেন না। বৃহস্পতিবার তিনি বলেন, “এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না।”
তার দাবি, “আমি প্রেসিডেন্ট না থাকলে পুতিন হয়তো গোটা ইউক্রেন দখল করে নিতেন। কিন্তু আমি আছি, আর আমার সঙ্গে তিনি ঝামেলা করতে পারবেন না।”
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে, তিন বছর ছয় মাসের চেষ্টায়ও পুতিন গোটা ইউক্রেন দখল করতে পারেননি। এ সময়ে রাশিয়ার এক মিলিয়নেরও বেশি সেনা হতাহত হয়েছে এবং দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
এফএইচ/এমএস