• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন সফরে যেতে পারেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রধান উদ্দেশ্য নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সাধারণ অধিবেশনে যোগ দেওয়া হলেও, ট্রাম্পের সঙ্গে বৈঠক করে বাণিজ্য ইস্যুতে সমাধান খোঁজা ও শুল্কে সমঝোতায় পৌঁছানো এই সফরের অন্যতম লক্ষ্য। এতে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ঘোষণারও সুযোগ তৈরি হবে। তবে তা বাস্তবায়নের আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি, এই দুই ক্ষেত্রে অগ্রগতি জরুরি।

ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশটির ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ভারতের উচ্চ শুল্কহার, আর বাকি ২৫ শতাংশ রাশিয়া থেকে তেল আমদানির কারণে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে, ১৫ আগস্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে নজর রাখছে দিল্লি। মোদি ইতিমধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন।

বাণিজ্য চুক্তির ক্ষেত্রে, দুই দেশের আলোচকরা প্রায় চুক্তির কাছাকাছি পৌঁছেছিলেন, তবে ট্রাম্প সন্তুষ্ট হননি। তাই শর্ত নতুন করে আলোচনার প্রয়োজন পড়েছে। দুই পক্ষ এখন ‘মিশন ৫০০’ লক্ষ্য নিয়ে কাজ করছে, যা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা।

এ বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। তখন তারা বহুখাতভিত্তিক একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি শুরুর পরিকল্পনাও ঘোষণা করেন। এতে বাজারে প্রবেশাধিকারের উন্নয়ন, শুল্ক ও অশুল্ক বাধা হ্রাস, এবং সরবরাহ শৃঙ্খলের গভীর সংযুক্তি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় জটিলতা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের আগে এসব ইস্যুর সমাধান জরুরি। ইতোমধ্যে জাতিসংঘ সদরদপ্তরে মোদির বক্তৃতার জন্য ২৬ সেপ্টেম্বর সকালে সময় বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প ভাষণ দেবেন ২৩ সেপ্টেম্বর। জেলেনস্কিও জানিয়েছেন, সেপ্টেম্বরে নিউইয়র্কে মোদির সঙ্গে তার ব্যক্তিগত বৈঠকের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশি নাগরিকত্ব আছে টিউলিপ সিদ্দিকের, দাবি প্রসিকিউশনের

ইসরায়েলের চার স্থানে ড্রোন হামলার দাবি হুতিদের

গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি নাকি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন। তবে দিল্লি তা অস্বীকার করেছে। পরে তিনি ভারতের শুল্কনীতির সমালোচনা করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।

সূত্র বলছে, কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের এসব ইস্যু মিটিয়ে ফেলা প্রয়োজন। সেপ্টেম্বরে মোদির সফর সফল হলে, অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরের মাধ্যমে কোয়াড সম্মেলন আয়োজনের পথ খুলে যেতে পারে।

এমএস/কে

  • ডোনাল্ড ট্রাম্প
  • মোদি
  • মার্কিন সফর
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ট্রাম্পের ‘আলোচনার’ দাবি প্রত্যাখ্যান করল ইরান
ট্রাম্পের ‘আলোচনার’ দাবি প্রত্যাখ্যান করল ইরান
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইরান যুদ্ধ 
ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইরান যুদ্ধ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।