দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫০০ শিশুও রয়েছে।
শনিবার (৮ জুলাই) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। খবর: আল জাজিরার
শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৫০০ দিনে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে জাতিসংঘের প্রতিনিধিরা বলেছিলেন যে হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা আছে।
প্রসঙ্গত, পাঁচশ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নানা দেশ বিভিন্নভাবে সাহায্যে এগিয়ে আসলেও কেউ যুদ্ধ থামাতে কার্যকরী উদ্যোগ নিচ্ছে না।