দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমাদের বিনিয়োগের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল, বিষয়টি মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক হতে বলেছেন।
শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় সংবাদমাধ্যম রয়টার্স।
চলতি বছরের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট এই সতর্কবার্তা দেন। গণমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাৎকারে বিষয়টি উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব চীনের অর্থনীতিতে বিপর্যয় বয়ে আনতে পারে। এটা কোনো হুমকি নয়। এটাকে হুমকি ভাববেন না। এটা আমার পর্যবেক্ষণ।
জো বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। আপনি (শি জিনপিং) বলেছেন যে আপনার দেশের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। বিষয়টি মনে রাখা দরকার। সুতরাং আপনি সতর্ক হোন।