দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে ক্রিকেট খেলার সময় ভূমিধসে ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে তারা। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। ভুক্তভোগীদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুখাওয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। শিশুরা ক্রিকেট খেলার সময় ভূমিধসের ওই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে সেখানে চাপা পড়ে তারা। ঘটনার খবরে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান, শিশুদের খুঁজতে থাকেন।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিশুর সঠিক সংখ্যা সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না। মসজিদের লাউড স্পিকার থেকে ঘোষণা দিয়ে বাবা-মাকে তাদের শিশুরা বাড়িতে আছে কিনা খুঁজে দেখতে বলা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
একজন উদ্ধার কর্মকর্তা জানান, তারা আট শিশুর মরদেহ উদ্ধার করেছেন।