দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন।
শুক্রবার (৭ জুলাই) ইস্তাম্বুলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর: আরব নিউজের
বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থ্যতায় কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। এ চুক্তি অনুযায়ী, ইউক্রেনের উৎপাদিত শস্য কোনো বাধা ছাড়াই কৃষ্ণ সাগরের বন্দরগুলো দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে দিতে রাজী হয় রাশিয়া। এ চুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদটি শেষ হবে ১৭ জুলাই।
তবে রাশিয়া হুমকি দিয়েছে, তারা এবার আর এ চুক্তির মেয়াদ বাড়াবে না। দেশটি দাবি করেছে, চুক্তি অনুযায়ী তাদেরও কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে যাওয়ার ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু সেটি করা হয়নি। তাই তারা আর ইউক্রেনের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেবে না।
এই শস্য চুক্তি যেন চলমান থাকে সেটি নিশ্চিতে এরদোয়ানের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন জেলেনস্কি। এছাড়া দু’দেশের প্রতিনিধি পর্যায়েও আলোচনা হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন এরদোয়ান। গত বছরের মার্চে তার হস্তক্ষেপে দুই দেশ আলোচনায় বসেছিল। কিন্তু সেটি ভেস্তে যায়।