দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন না। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আলেকজান্ডার বলেন, প্রিগোজিনকে বেলারুশের জন্য ঝুঁকি হিসেবে দেখিনা আমি।
বুধবার মস্কোর উদ্দেশে প্রিগোজিনের একটি ব্যবসায়িক জেট বিমান সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার জেটটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল। তবে ওয়াগনার প্রধান সেই জেট বিমানে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
গত মাসে রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে বিদ্রোহের অবসানের এক চুক্তি করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট। সে সময় তিনি জানিয়েছিলেন যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে গিয়েছেন।
এর আগে, পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা ভাড়াটে প্রিগোজিন।