দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে তিনটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র: এনবিসি নিউজ।
স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, তারা ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়।
স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবন ‘একে ওপরের বিস্ফোরিত হয়’, যার ফলে আগুন লেগে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। আমরা দুজন বাসিন্দাকে খুঁজে বের করতে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দুজনই বয়স্ক নারী, তাদের একজনের অবস্থা গুরুতর। পরে দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তবে স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
ম্যাককার্টি বলেন, প্রাথমিক বিস্ফোরণের উৎস বলে মনে করা হচ্ছে এমন বাড়ির কাছে দ্বিতীয় ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
আরএ