দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেন পাঁচটি ড্রোন দিয়ে মস্কোতে হামলা চালিয়েছে। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
হামলায় সম্পৃক্ততা স্বীকার করেনি ইউক্রেন। খবর: রয়টার্সের
এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। আর এসব ড্রোনের কারণে মস্কোর ভুকোভো বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এ সময় কয়েকটি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম বিমানবন্দর ভুকোভো। হামলা প্রচেষ্টার সময় তুরস্ক, আরব আমিরাত এবং মিসর থেকে আসা বিমান অবতরণে বিঘ্ন ঘটে। তবে কিছুক্ষণ পর বিমানবন্দর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পাঁচটির মধ্যে চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়। অপরটি ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করে আটকে দেওয়া হয়েছে।