দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে ক্রমবর্মান উত্তেজনার মধ্যে ইরানের অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।
গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর এই পদে নতুন নিয়োগ দেওয়া হলো।
ইরান জানায় জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।
এই নিয়োগের মধ্য দিয়ে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন মাজিদ খাদামি। কাজেমি গত রোববার ইসরায়েলি হামলায় নিহত হন।
ইসরায়েলি হামলায় কাজেমির সঙ্গে আইআরজিসির গোয়েন্দা শাখার আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। তারা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি। হাসান আইআরজিসির গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।
আইআরজিসির কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও দিন কয়েক আগে নিয়োগ পেয়েছেন। ১৩ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ পাকপুর।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এফএইচ/