দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে ‘আপাতত’ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। তিনি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। খামেনি ইরানের কোথায় আছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান ট্রাম্প। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, খামেনি ‘আপাতত’ নিরাপদ আছেন।
এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ খামেনিকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো।
ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছি। সূত্র: টাইমস অব ইসরায়েল।
আরএ