দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিছানার ওপর টাকার বান্ডিল বিছিয়ে ছবি তুলেছেন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও ছেলে। সেই ছবি প্রকাশ হতেই বিপাকে পড়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর: দ্য ওয়ালের
এ ঘটনার পর পুলিশ কর্মকর্তা রমেশচন্দ্র সাহানিকে অন্যত্র বদিল করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিছানার ওপর আধশোয়া হয়ে আছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী। পাশে বসে ছেলে ও মেয়ে। আর তাদের তিন জনের মাধ্যে রাখা ৫০০ টাকার নোটের বান্ডিল।
পুলিশ জানিয়েছে, ওই বিশাল স্তূপে মোট ১৪ লাখ টাকা ছিল।
এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে রমেশ জানিয়েছেন, ছবিটি ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলেও দাবি করেন রমেশ।