দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
রোববার (২ জুলাই) বাল্টিমোর শহরে এ হামলার ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির পুলিশ জানায়, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির খবরে বলা হয়েছে, মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরের ব্রুকলিন হোমস এলাকায় এ ঘটনা ঘটে। মানুষজন ব্রুকলিন দিবস পালনে সেখানে জড়ো হয়েছিল। তখন হামলা চালানো হয়।
ফক্স নিউজের খবরে বলা হয়, ২০-৩০টি গুলি ছোড়া হয়েছে হামলার সময়। হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।