দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের গুলিতে কিশার নিহতের জেরে ফ্রান্সে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্যারিসের কাছে এক মেয়রের বাড়িতে হামলা চালিয়েছে।
রোববার (২ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, লে হ্যায় লেসরসের মেয়রের বাড়িতে রাত দেড়টায় হামলা চালানো হয়েছে। তবে হামলার সময় মেয়র ভিনসেন্ট জেনব্রান বাড়িতে ছিলেন না। অফিসে কাজ করছিলেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, আক্রমণকারীরা মেয়রের বাড়ির গেটে গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই সময় মেয়রের স্ত্রী ও দু’সন্তান ঘুমে আচ্ছন্ন ছিলেন। মেয়রের স্ত্রী সন্তানেরা পালানোর চেষ্টা করে। কিন্তু তাণ্ডবকারীদের ছোড়া পেট্রলবোমা তাদের গায়ে লাগে। এতে তারা আহত হন।
হামলার বিষয়ে মেয়র জেনব্রান বলেছেন, এটা কাপুরুষোচিত এবং হত্যাচেষ্টা। পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে। হামলাকারীদের ধরা হবে।