দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। সে কারণে দেশজুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভ নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশটিতে নামানো হয়েছে ৪৫ হাজার পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ‘গেরাল্ড ডারমানিন’ ফরাসি টেলিভিশন টিএফ ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। খবর: এএফপি
জানা গেছে, দেশটিতে ৪৫ হাজার পুলিশের পাশাপাশি সাঁজোয়া যানও নামানো হয়েছে। এছাড়া দেশটির তৃতীয় বৃহত্তম শহর লিয়নে পুলিশ হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, আমরা সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং প্যারিসসহ বিভিন্ন শহরের হালনাগাদ তথ্য রাখছি।
সরকার জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সামনের কয়েক ঘণ্টা আমরা দেখব। এরপর পরিস্থিতি অনুযায়ী প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন, তা কার্যকর করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেন পুলিশের এক সদস্য। এরপর থেকেই ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু হয়।
তবে এ বিষয়ে পুলিশ দাবি করেছে, নাহেল নামের ওই কিশোর নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছে।