দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সামরিক বাহিনীর বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ ভারত-পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনও না কোনও পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে।
ইসরায়েল ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনও স্থান নেই।’
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
ভারতের এই হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রদূতের ওই মন্তব্য এসেছে।
/অ