• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

নিহতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান হামলায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫২ হাজার ৪০০-এ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু। তারা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এই পর্যন্ত মোট ৫২ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।

৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি গত একদিনে আহত হয়েছেন আরও ১১৩ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৯০৫ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি উদ্ধারকারীদের।

গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চালানো সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস ছিল তুলনামূলক শান্ত। তবে হামাসের সঙ্গে মতানৈক্য এবং সেনা প্রত্যাহারের প্রশ্নে উত্তেজনা তৈরি হলে মার্চের তৃতীয় সপ্তাহে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫ হাজার ৮০০ জনেরও বেশি। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এই হামলার মাধ্যমে সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে।

জাতিসংঘের তথ্য বলছে, এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূখণ্ডটির অধিকাংশ অবকাঠামোও বা তো ক্ষতিগ্রস্ত, নয়তো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়েছিল ইসরায়েল। ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

অবরুদ্ধ গাজায় চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে ইসরায়েল।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।