দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রশ্নবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় বেসামরিক স্থাপনায় রুশ হামলার তীব্র নিন্দা জানান তিনি। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর দ্বিতীয়বারের মত নিষেধাজ্ঞা জারির কথাও জানান তিনি।
সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেখান থেকে যুদ্ধ বন্ধের ডাক দিয়ে অসহায়দের জন্য প্রার্থনা করতেন ১১ তম পোপ ফ্রান্সিস। সেখানেই যুদ্ধবিরতি নিয়ে ১৫ মিনিট একান্ত বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওয়াশিংটনে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার ভ্যাটিকানে প্রথমবারের মত সরাসরি আলোচনা বসেন তারা। ইতিবাচক ফলাফল আসলে ব্যাসিলিয়কার বৈঠকটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন জেলেনস্কি। এছাড়া বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ এমনকি হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং।
রয়টার্স জানায়, বৈঠকে পুতিনের শান্তি চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি স্যোশাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্প বলেন, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি নিয়ে গড়িমসি করছেন পুতিন। এতে রাশিয়াকে প্রশ্রয় না দিয়ে ব্যাংকিং ও অন্যান্য খাতে নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন তিনি।
সাইডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে সঙ্গেও ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেলেনস্কি। এসময় ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষেয়টিও উল্লেখ করে তিনি বলেন, আমরা নানা বিষয়ে খোলামেলা বৈঠক করেছি। বিশেষ করে শান্তি যুক্তি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করেছি।
এরমধ্যেই সম্পূর্ণ ক্রুস্ক অঞ্চল দখলের রাশিয়ার দখলের গেছে বলে দাবি করেছেন পুতিন। ক্রেমলিন জানায়, রুশ বাহিনীর ক্ষিপ্রতার মুখে অঞ্চলটি থেকে লেজ গুটিয়ে পালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এছাড়া মার্কিন বিশেষ দূত স্টিভ ইউটকফের সঙ্গে বৈঠকের পর শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছেন পুতিন। শনিবার, কোনো পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে রাশিয়া প্রস্তত বলে মন্তব্য করেন তিনি।
পোপের শেষকৃত্যে যোগ দিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করেন জেলেনস্কি। রাশিয়া যুদ্ধবিরতির জন্য সত্যিকার অর্থেই প্রস্তত বলে আশাবাদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
আলোচনা হয় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসূলা ভন ডার লেনের সঙ্গেও। আলোচনার বিষয়ে স্যোশাল মিডিয়া এক্সের পোস্টে তিনি জানান, ইউক্রেনীয়দের নিরাপত্তা ও রাশিয়ার বিভিন্ন খাতের ওপর ১৭তম ইউ নিষেদ্ধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে ভ্যাটিকানের খোলা ময়দানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ’র সঙ্গেও আলোচনা হয় জেলেনস্কির।
কে