• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায়, পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, ভারত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠক থেকে আসে এসব সিদ্ধান্ত। স্থগিত করা হয়েছে, পাকিস্তান-ভারতের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি। এছাড়া, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিলসহ আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে দিল্লী।

প্রতিক্রিয়া জানাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নাসরিন আক্তারের রিপোর্ট।

এবার কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায়, পাকিস্তানকে দায়ী করে, দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, মোদী সরকার। সৌদি সফর থেকে ফিরেই জরুরী বৈঠক ডাকেন, নরেন্দ্র মোদী। পরে সাংবাদিক সম্মেলনে বৈঠকে নেয়া সিদ্ধান্তের কথা জানান, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। জানান, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে কয়েক দশক ধরে চলা, সিন্ধু পানি চুক্তি।

এই সন্ত্রাসী হামলার গুরুতরতা স্বীকার করে, সিসিএস বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হবে, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। নতুন সিদ্ধান্তের ফলে, বন্ধ হয়ে যাবে, সিন্ধু নদী ও এর শাখানদী - ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও সাতলুজ - থেকে পানি সরবরাহ। যার ওপর নির্ভর করে বাচেঁ পাকিস্তানের বহু মানুষের জীবন-জীবিকা। বিশ্লেষকদের মত, গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করায় বিপদে পড়বে, ইসলামাবাদ।

পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। সেইসঙ্গে, ওই সীমান্ত দিয়ে ভারতে আগতদের পহেলা মে-র ভেতর দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

সার্ক ভিসা বাতিলের কথাও জানান, ভারতের পররাষ্ট্রসচিব। এ ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের ফেরত যেতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়, দিল্লী।

এছাড়া, কঠোর পদক্ষেপের অংশ হিসেবে, দিল্লীতে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্চিত ঘোষণা করেছে, ভারত। তাদের এক সপ্তাহের ভেতর নিজ দেশে ফেরত যেতে হবে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদেরও ফিরিয়ে আনছে, মোদী সরকার।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সবশেষ, দুই দেশের হাইকমিশনে নিযুক্ত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ এ আনার কথা জানায়, দিল্লী।

এদিকে, হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে, তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্তে উদ্বেগে পাকিস্তান। একে আবেগপ্রবণ ও অবাস্তব সিদ্ধান্ত বলে মত, পাকিস্তানের রাষ্ট্রিয় গণমাধ্যমের। এদিকে, কোনো তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের ক্ষোভ প্রকাশ অনুচিত বলে মন্তব্য করেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা জন্য বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

কে

  • কাশ্মির
এ সম্পর্কিত আরও খবর
ভারতের ক্রিকেটে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর
ভারতের ক্রিকেটে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর
পাকিস্তানি কাশ্মিরে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানি কাশ্মিরে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
এবার পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে 
এবার পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।