দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে বলে মোদিকে আশ্বস্ত করেছেন ট্রাম্প। একইসঙ্গে হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরো অনেকেই।
নিহত ২৬ জনের মধ্যে দুজন বিদেশি ও একজন ভারতের নৌবাহিনীর কর্মকর্তা অর্ন্তভুক্ত।
ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর পেহেলগামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার মোতায়ন করা হয়েছে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী। আকাশে টহল দিচ্ছে একের পর এক হেলিকপ্টার। গেল কয়েক বছরের মধ্যেই ভারতের সুইজারল্যান্ড হিসিবে খ্যাত পেহেলগামে এটি সবচেয়ে প্রাণঘাতি হামলা। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।
হামলায় নিহতদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। সেইসঙ্গে আছে বিদেশি দুজন নাগরিক, একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের নাগরিক। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অনেক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হতাহতদের খবর নিতে হাসপাতালে ভিড় করছে স্বজনরা। নিহতের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই।
এদিকে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সেইসঙ্গে মঙ্গলবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। একইসঙ্গে নিন্দা জানান ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংকল্প অটুট রয়েছে, যা আরও শক্তিশালী হবে। এই হামলার পর নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরছেন বলে জানিয়েছে পিটিআই। একইসঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় কাশ্মীরে শ্রীনগরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ডোনাল্ড ট্রাম্প ছাড়াও হামলার এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন, ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেক বিশ্বনেতারা এ হামলার নিন্দা জানিয়েছে।
কে