দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মাটি ব্যবহার করে এখন থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য দেশে পণ্য রপ্তানিতে ভারতের স্থল ও বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্ত পেরিয়ে বাংলাদেশি পণ্যবাহী কন্টেইনার ও ট্রাকও অন্য দেশে যেতে দেওয়া হবে না। মোদি প্রশাসনের এমন সিদ্ধান্তে নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এর আগে ২০২০ সালের ২৯ জুন বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল ভারত।
/অ