• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ডুবোজাহাজ নিখোঁজ : বাইরে থেকে না খুললে বের হতে পারবেন না কেউ

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৩, ১২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সাগরের তলদেশে পড়ে থাকা ‘টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ’ দেখতে গত রোববার আটলান্টিক মহাসাগরের নিচে যায় একটি ডুবোজাহাজ। কিন্তু এর কিছুক্ষণ পরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন জাহাজটি খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিবিএসের সাংবাদিক ডেভিড পোগ ব্রিটিশ সংবাদমাধ্যশ বিবিসিকে সোমবার (১৯ জুন) জানিয়েছেন, অতল গভীরে হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির ভেতর যারা আছেন, যদি তাদের খুঁজে না পাওয়া যায়, তাহলে তারা কেউই বের হতে পারবেন না। কারণ বাইরে থেকে বেশ শক্তভাবে এটি বন্ধ করা আছে। যা ভেতর থেকে খোলা সম্ভব নয়।

ডেভিড পোগ গত বছর এ ডুবোজাহাজে করে টাইটানিক জাহাজটি দেখতে গিয়েছিলেন। তিনি জানিয়েছে, জাহাজটি খুঁজে পাওয়ার বিষয়টি উদ্ধারকারীদের জন্য চ্যালেঞ্জিং হবে।

সাংবাদিক ডেভিড পোগ আরও জানিয়েছেন, যাত্রীদের বেশ কয়েকটি ভল্টের মাধ্যমে বাইরে থেকে আবদ্ধ করা হয়েছে এবং এগুলো বাইরে থেকেই খুলতে হবে।

তিনি আরও জানিয়েছেন, ওশেনগেটের টাইটান ডুবোজাহাজটিতে যে পোগ্রাম রয়েছে, জাহাজটি পুনরায় ভাসিয়ে তুলতে, এই পোগ্রামের আলাদা সাতটি কাজ রয়েছে এবং এটি ‘খুবই চিন্তার বিষয়’ যে এসব পোগ্রামের একটিও এখন পর্যন্ত কাজ করেনি।

যদি ডুবোজাহাজটি কোথাও আটকে যায় এবং লিক হয়ে পানি ঢুকে যায় তাহলে এটি উপরে ভাসানো যাবে না বলে জানিয়েছেন পোগ।

তিনি বলেছেন, ‘এটিতে কোনো ব্যাকআপ নেই, বের হওয়ার কোনো রাস্তা নেই। জাহাজটিকে ভেসে ওঠতে হবে অথবা যাত্রীদের মৃত্যুবরণ করতে হবে।’

উদ্ধারকারীরা এখন সময়ের সঙ্গে পাল্টা দিয়ে ডুবোজাহাজটি খুঁজে বের করার চেষ্টা করছেন। এটিতে সাধারণত চারদিনের অক্সিজেন মজুদ থাকে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

পানির নিচে জিপিএস অথবা রেডিও সিগন্যাল কাজ করে না। যার অর্থ এ মুহূর্তে ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ করার কোনো উপায়ই নেই। যা উদ্ধারকাজ আরও কঠিন করে দিয়েছে।

যখন কোনো সহায়তাকারী জাহাজ— ডুবোজাহাজটি উপরে থাকে তখন এটির কাছে বার্তা আদান-প্রদান করা যায়। কিন্তু বর্তমানে ওই ডুবোজাহাজ থেকে কোনো ফিরতি বার্তা আসছে না।

যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও অন্যান্য দেশের উদ্ধারকারীরা এখন ‘ট্রাকের সমান’ ডুবোজাহাজটি খুঁজে বের করার চেষ্টা করছে।

এই ডুবোজাহাজে করে আটদিনের জন্য পানির নিচে গেলে একেকজন ট্যুরিস্টকে ২ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে হয়। জানা গেছে, এবার জাহাজটিতে করে টাইটানিক জাহাজ দেখতে গিয়েছিলেন ব্রিটিশ বিলিয়নিয়ার হামিস হার্ডিং।

সূত্র: বিবিসি

  • সাগর
  • তলদেশ
  • জাহাজ
  • গভীর
  • যাত্রী
এ সম্পর্কিত আরও খবর
তিন জাহাজে বন্দরে এলো ১ লাখ টন জ্বালানি তেল
তিন জাহাজে বন্দরে এলো ১ লাখ টন জ্বালানি তেল
সেন্টমার্টিনে টানা তিনদিন বন্ধ থাকবে জাহাজ চলাচল 
সেন্টমার্টিনে টানা তিনদিন বন্ধ থাকবে জাহাজ চলাচল 
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।