দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
রাজধানী জুবার উদ্দেশে বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়া এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটিতে ২১ জন আরোহী ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হলে কমপক্ষে ২০ জন নিহত হয়।
২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।
দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে।
কে