দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্যারিসে ফ্লাইট পুনঃচালুর ঘোষণা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। তাদের প্রকাশিত বিজ্ঞাপনে আইফেল টাওয়ারের দিকে একটি বিমান উড়ে যেতে দেখা গেছে, যা অনেকের কাছে ৯/১১ সন্ত্রাসী হামলার স্মৃতি জাগিয়ে তুলেছে।
‘প্যারিস, আমরা আজ আসছি’ ক্যাপশনসহ এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে হুমকি হিসেবে অভিহিত করেছেন এবং পিআইএ'র বিপণন ব্যবস্থাপককে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
গত সপ্তাহে প্রকাশের পর থেকে এক্স-এ (টুইটার) বিজ্ঞাপনটি ২১ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন।
পাকিস্তানি সাংবাদিক ওমর কোরাইশি প্রশ্ন তুলেছেন, ‘এয়ারলাইন্স কর্তৃপক্ষ কি এই বিজ্ঞাপনটি পরীক্ষা করে দেখেনি? ৯/১১ এর ঘটনা সম্পর্কে কি তাদের জানা নেই? তারা কি ভাবেনি যে এটা একইভাবে ধরা পড়বে?’
পিআইএ এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে এই এয়ারলাইন্স।
কিছু এক্স (টুইটার) ব্যবহারকারী উল্লেখ করেছেন, ১৯৭৯ সালে পিআইএ একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল যেখানে টুইন টাওয়ারের উপর একটি যাত্রীবাহী বিমানের ছায়া দেখা যাচ্ছিল। ২০১৭ সালে দেশটির একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দুর্ভাগ্য দূর করতে পিআইএ কর্মীরা ছাগল বলি দেয়, যা নিয়ে তাদের উপহাস করা হয়। ২০১৯ সালে, ফ্লাইট অ্যাটেনডেন্টদের ওজন কমানোর নির্দেশ দিয়ে পিআইএ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কর্মীদের ‘অতিরিক্ত ওজন’ কমানোর জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল।