দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি। রোববার (৫ জানুয়ারি) গভীর রাত থেকে সেখানে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।
যাত্রীদের অভিযোগ, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিল।
কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বিমানের নারী-শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত সোমবার সন্ধ্যা ৭টায় পর্যন্ত বিমানবন্দরের আটকে রয়েছে যাত্রীরা।
কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনার সত্যতা স্বীকার করলেও এই বিষয়ে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার দায়িত্ব বলে দাবি করা হয়।
আরএ