• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এ সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী।

গত রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে এ প্রসঙ্গে বলেন, ‘যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে।’

শিক্ষার্থী-জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা, যিনি টানা কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। তার শাসনামলেই ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর পরমাণু কেন্দ্র চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। ৪২ বছর বয়সী টিউলিপ ছিলেন এই চুক্তির একজন মধ্যস্থতাকারী। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট চার বছর মধ্যস্থতকারী হিসেবে কাজ করেছেন টিউলিপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই উপস্থিত ছিলেন।

বাজারদরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে টিউলিপের পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা দুদক তদন্ত শুরু করেছে, হাইকোর্টেও শুনানি হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ‘আত্মসাৎকরেছেন, যা ‘পাচার করা হয়েছে’ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে।

আরও পড়ুন

মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ-২০২৫

যে চাপে টিউলিপ পড়েছেন, দুর্নীতি হলো তার একটি দিক; অপর দিকটি হলো চুক্তিতে স্বাক্ষরকারী রুশ কোম্পানি রোসাটম। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যেসব শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ব্রিটেন, সেগুলোর মধ্যে একটি হলো রোসাটমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। রাশিয়ার এই সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬টি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেনের সাবেক কনজারভেটিভ পার্টির সরকার। লেবার পার্টি ক্ষমতায় আসার পরও সেসব নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

ডেইলি মেইলকে ম্যাট ভিকার্স জানিয়েছেন, ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী হিসেবে টিউলিপের সঙ্গে রোসাটমের সম্পর্ক একেবারেই পছন্দ করছে না লেবার পার্টির একটি অংশ। সূত্র: দ্য ডেইলি মেইল

কে

  • টিউলিপ
  • অপসারণ
  • দুর্নীতি
এ সম্পর্কিত আরও খবর
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
একযোগে ৮ ভিসিকে  অপসারণের বিষয়ে যা বলল ইউটিএল 
একযোগে ৮ ভিসিকে  অপসারণের বিষয়ে যা বলল ইউটিএল 
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিলকে অপসারণ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিলকে অপসারণ
খাল খননসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
খাল খননসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।