দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ, ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমে দীন, হাদিসশাস্ত্রের শিক্ষক ও দারুল উলুম দেওবন্দের অন্যতম খ্যাতনামা শিক্ষাবিদ আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৩৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুফতি আলমগীর দানিশ, উস্তাদে হাদিস ও ফিকহ, জামিয়া ইসলামিয়া বানজারি, পিথমপুর, ইন্দোর, ভারত। কামরুদ্দিন আহমদ গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোর্খপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন। ইসলামি শিক্ষার গভীরতায় তিনি ছিলেন অনন্য। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন। গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সুফিবাদের ক্ষেত্রেও বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। আবরারুল হক হক্কি ও ইব্রাহিম বালিয়াভীসহ অন্যান্য সুফি ব্যক্তিত্বদের থেকে তিনি আধ্যাত্মিক অনুমোদন লাভ করেন। কামরুদ্দিন আহমদ গোরখপুরী তার দীর্ঘ জীবনব্যাপী ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতায় অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন মহান শিক্ষক ও আলেমকে হারাল। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। উম্মাহর জন্য তার অবদানগুলোকে সাদাকাহ জারিয়াহ হিসেবে কবুল করুন।
কে