দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বার্তায় বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার সহায়তা করার ইচ্ছে পোষণ করে।
বুধবার (১৪ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ড. ইউনূসকে উদ্দেশ্য করে বার্তা দেন তিনি।
বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়।
কিয়ার স্টারমার আরও বলেন, কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দৃঢ় স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে। বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল, ব্রিটেন বাংলাদেশের ছাত্র-জনতার সেই সাহসিকতা স্বীকার করে।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার।
অ