দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে সারা দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নয় জন নিখোঁজ রয়েছে। গত ছত্রিশ ঘণ্টায় এই প্রাকৃতিক দূর্যোগে প্রধান সড়ক এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার দেশটির পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলা দলগুলো তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
নেপালের পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেছেন, ‘নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন সংস্থা ও স্থানীয়দের কাজ করছে।’
নেপালের কিছু অংশে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষকে একাধিক নদীতে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে।
ভারতের সীমান্তবর্তী নিম্নাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা খবর পাওয়া গেছে।
দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর প্রবাহিত জলস্রোতে প্রতি বছরের ন্যায় এ বছরেও পূর্ব ভারতের বিহার রাজ্যে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে। বিহারের একজন জেলা কর্মকর্তা জানিয়েছেন, এ বছরে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোশি ব্যারেজের ৫৮টি স্লুইস গেটের সবগুলো খুলে দেয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় এই ব্যাজেরের ১০-১২টি গেট পানি নিষ্কাশনের জন্য খুলে দেওয়া হয়।
পশ্চিমাঞ্চলে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহও বাড়ছে।
গত মাসে নেপালে বন্যা, ভূমিধস ও বজ্রপাত ও ব্যাপক বন্যায় ১৪ জন নিহত হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ।
এমএ