• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নির্বাচনি বিতর্কে পরস্পরকে বাক্যবাণে জর্জরিত করেছেন বাইডেন ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ১২:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সিএনএন টেলিভিশন চ্যানেলে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিতর্কে উপস্থাপকের ভূমিকা পালন করেন সিএনএন-এর সাংবাদিক ডেভিড কিং। বিতর্কের পুরো সময়জুড়ে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, ফিলিস্তিন ও ইউক্রেন, যুদ্ধ সীমান্ত সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করেন।

ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সামলানো, পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসীর বিষয়ে বাইডেনের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে, আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে তাকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে উল্লেখ করেন বাইডেন।

অভিবাসন ইস্যুতে পরস্পরের সমালোচনা করেন ট্রাম্প ও বাইডেন। সাবেক প্রেসিডেন্টের দাবি, আমেরিকাকে নরক বানিয়েছেন বাইডেন। আর বাইডেনের পাল্টা যুক্তি, ট্রাম্পের আমলের চেয়ে এখন সীমান্ত পরিস্থিতি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে।

অনেক বিষয়ে মতানৈক্য থাকা সত্ত্বেও বাইডেন এবং ট্রাম্প গাজা যুদ্ধের বিষয়ে একমত হয়েছেন। উভয়ই যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে ইসরাইলি আগ্রাসনের অব্যাহত সমর্থন এবং ফিলিস্তিনিদের দুর্দশার জন্য হামাসকে দায়ী করেছেন।

বাইডেনের দাবি, হামাসের কারণেই দীর্ঘ হচ্ছে যুদ্ধ। নিজেদের ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক দাবিও করেন তিনি। এদিকে, ইসরাইলে হামাসের হামলার জন্য বাইডেনের ব্যর্থতাকে দায়ী করেন ট্রাম্প।

ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেন, "ইরান যখন ইসরাইলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন বিশ্বকে ইরানের বিরুদ্ধে আমি সুসংগঠিত করেছি। সে হামলায় ইসরাইলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ইসরাইলকে রক্ষা করেছি। আমরাই তাদের সবচেয়ে বড় সমর্থক।"

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, "আমি প্রেসিডেন্ট থাকলে হামাস ইসরাইলে হামলা চালাতে পারত না। নেতানিয়াহুর উচিত তার কাজ শেষ করা এবং তাকে সেটি করতে দেয়া উচিত। কিন্তু বাইডেন ফিলিস্তিনিদের মতো আচরণ করছেন।" এ সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরা্ইকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না।

এসময় ট্রাম্প অভিযোগ করেন, "বাইডেনের আমলে গোটা বিশ্ব যুদ্ধের মুখোমুখি। বিশ্ব যদি একজন ভালো নেতা পেত, তাহলে আজ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হতো না।” উত্তরে বাইডেন বলেন, “এত মিথ্যে, এত ভুল তথ্য আমি জীবনে কখনো শুনিনি।”

টেলিভিশন বিতর্কে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও বাইডেনকে তুলোধুনো করেছেন ট্রাম্প। তার দাবি, "আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছাকাছি রয়েছি। কিম জং উন, শি জিনপিং, পুতিন কেউই তাকে সম্মান করে না, ভয় পায় না। এই ভদ্রলোকই বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন।"

অন্যদিকে বাইডেন বলেন, "পুতিন একজন যুদ্ধাপরাধী। যিনি হাজার হাজার মানুষকে মেরেছেন। তিনি আবারও সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চান। তিনি শান্তি চান না। আর তার (ট্রাম্পের) ধারণা, তিনি চাইলেই পুতিনকে থামিয়ে দিতে পারবেন?"

আরও পড়ুন

লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বিতর্ক শেষে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপ বলছে, বেশিরভাগ মার্কিনি মনে করেন, বিতর্কে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যকার দ্বিতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর।

সূত্র: ডয়েচভেলে, পার্স্টুডে।

এমএ

  • প্রেসিডেন্ট নির্বাচন
  • যুক্তরাষ্ট্র
  • জো বাইডেন
  • ডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সাবেক সমাজকল্যাণ সচিব গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সাবেক সমাজকল্যাণ সচিব গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।