দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপান করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়া টুডে সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে মৃতের সংখ্যা ৫৬ জন উল্লেখ করেছে। এ ঘটনায় চিকিৎসাধীন আরো ১১৭ জন।
তামিলনাড়ু পুলিশ কাল্লাকুরিচির এই মদ বিপর্যয়ের তদন্ত করে পাশের একটি গ্রামে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৩০০ লিটার অবৈধ মদ খুঁজে পেয়েছে। সেই মদের সঙ্গে রাসায়নিক উপকরণ মিথানল মেশানো হয়েছিল।
গত সপ্তাহে কাল্লাকুরিচি জেলার কয়েকশ মানুষ স্থানীয়ভাবে উৎপাদিত মদ ‘আরক’ পান করেন।
জানা গেছে, আরো অন্তত ১১৭ জন মানুষ বিষাক্ত মদপানজনিত কারণে সৃষ্ট বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থদের সবাই জ্বর অত্যধিক ডায়রিয়া, ক্লান্তি, ঘন ঘন বমি ও বমি বমি ভাব, পাকস্থলিতে ব্যথা চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বিষাক্ত মদ বিক্রির অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। সেই সঙ্গে কাল্লাকুরুচি পুলিশের যে শাখা রাজ্যের মদের বাণিজ্য নজরদারিতে রাখার দায়িত্বে ছিল, সেই শাখার সিনিয়র একজন কর্মকর্তাসহ মোট এগারোজনকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৃতের পরিবারদেরকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, যার অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের পুরো চক্রকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
প্রতি বছরই ভারতে শত শত মানুষ অবৈধ চোলাইখানায় উৎপাদিত সস্তা মদপান করে মারা যান। তবে এবারের বিষক্রিয়ার ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে ভয়াবহ।
এমএ