দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের আরকানসাস সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং এগারোজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। ফার্ডিসের মাড বাটচার সুপারশপে শুক্রবার (২১ জুন) এ হামলার ঘটনা ঘটে। শহরটিতে ৩ হাজার ২০০ মানুষ বসবাস করে। এটি দক্ষিণ লিটল রক থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।
আর্কানসাস রাজ্য পুলিশ পরিচালক মিকা হাগার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
হাগার বলেন, দুর্ভাগ্যবশত ১১ জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশের সদস্য রয়েছে। এছাড়া গুলিতে আরও তিনজন নিহত হয়েছে। তবে, ওই বন্দুকধারীকে পুলিশ গুলি করে ধরাশায়ী করে। তাকে আদালতে নেয়া হয়েছে। তবে মিকা হাগার এই এ গোলাগুলির ঘটনা কারণ সম্পর্কে কোন কিছু জানাতে পারেন নাই।
সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ট্র্যাভিস ইউজিন পোসি বলে জানিয়েছেন পুলিশ বিভাগ। চুয়াল্লিশ বছর বয়স্ক ট্রাফভিস নিউ এডিনবার্গের ফোর্ডিসের ১০ মাইল দক্ষিণ-পূর্বে বসবাস করতেন।
তিনি বলেন, আহত পুলিশ সদস্য এবং বন্দুকধারী বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গুলিতে আহত ১১ জন বেসামরিক নাগরিকের অবস্থাও গুরুত্বর নয়। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।
এমএ