দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীদের গ্রিনকার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ জুন) এক পডকাস্টে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পডকাস্টে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি সম্পন্নের পর দেশটিতে বসবাসরত গ্রিনকার্ড প্রত্যাশী বিদেশিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘যা আমি করতে চাই এবং (নির্বাচিত হলে) যা আমি করব— তা হলো, যেহেতু আপনারা এই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, আপনাদের এই ডিগ্রির অংশ হিসেবেই গ্রিনকার্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আপনাদের প্রাপ্য।’
গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে অন্তত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং মার্কিন নাগরিককে বিয়ে করেছেন— এমন ৫ লাখ অভিবাসনপ্রত্যাশীকে নাগরিকত্ব দেবেন তিনি। এছাড়া ২১ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও নাগরিকত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন বাইডেন।
তার এই ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অনলাইনে এই পডকাস্ট পোস্ট করে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির।
পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি সেরা এবং উজ্জলতম মেধাসম্পন্ন মানুষদের যুক্তরাষ্ট্রে জড়ো করার প্রতিশ্রুতি দিচ্ছেন?’
উত্তরে ট্রাম্প হ্যা-সূচক উত্তর দেন।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতির হলো গ্রিন কার্ড। এর মাধ্যমেই দেশটিতে নাগরিক হওয়ার পথ সুগম হয়। ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে এলেন তিনি। ধারণা করা হচ্ছে, এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে।
সূত্র : এএফপি।
এমএ