দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন থেকে বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে ৩৮ দশমিক এক শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করছে ইউরোপিয়ান কমিশন। আগামী মাস থেকে কার্যকর হবে অতিরিক্ত শুল্ক। বুধবার (১২ জুন) বিষয়টি যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে। চীনের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধ নিতেই এমনটি করছে ইইউ। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, মাসখানেক আগে চীনের ইভি গাড়ির ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। ব্রাসেলস বলছে, বিওয়াইডি গাড়িতে অতিরিক্ত ১৭ দশমিক চার শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া গেলির ২০ শতাংশ ও এসএআইসির গাড়ির ওপর ৩৮ দশমিক এক শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এ বিষয়ে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চীনা কোম্পানিগুলোর অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।
রয়টার্স বলছে, ইইউয়ের অস্থায়ী শুল্কগুলো ৪ জুলাইয়ের মধ্য থেকে কার্যকর হবে। এ ছাড়া ভর্তুকি বিরোধী তদন্ত ২ নভেম্বর পর্যন্ত চলতে থাকবে।
ইউরোপীয় কমিশন বলছে, তদন্তে সহযোগিতা করবে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য শুল্ক বাড়বে ২১ শতাংশ। আর যারা সহযোগিতা করবে না তাদের জন্য শুল্ক বাড়বে ৩৮ দশমিক এক শতাংশ। কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারগারিটিস এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের গাড়ি প্রস্তুতকারীরা ভর্তুকির জন্য ব্যাপকভাবে লাভবান হচ্ছে। এতে হুমকিতে রয়েছে ইউরোপের গাড়ি নির্মাতারা।
এ,