দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বন্দুক কেনার সময় মিথ্যে তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মঙ্গলবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। খবর রয়টার্সের।
২০১৮ সালের অক্টোবরে বন্দুক কেনেন হান্টার। ওই সময় মাদকাসক্ত ছিলেন তিনি। মূলত কোকেন নিতেন বাইডেনপুত্র। তবে, বন্দুক কেনার সময় তিনি বিষয়টি উল্লেখ করেননি। মিথ্যে তথ্য দেন।
রায়ের সময় আদালতেই ছিলেন হান্টার। এ সময় তার প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি। তাকে শুধু মাথা নাড়াতে দেখা গেছে। এরপর তিনি দুই আইনজীবীকে আলিঙ্গন করেন। কোনো কিছু না বলেই আদালত থেকে বের হয়ে যান।
ছেলের বিরুদ্ধে দেওয়া রায়ের একটি বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, তিনি মামলার ফলাফল মেনে নিয়েছেন। বিচারিক প্রক্রিয়াকে সম্মান করেন। হান্টার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলেও ইঙ্গিত দেন বাইডেন।
রয়টার্স জানিয়েছে, লিখিত রায় কবে দেওয়া হবে সেই বিষয়ে কিছুই জানাননি বিচারক। সাধারণত ১২০ দিনের মধ্যে লিখিত রায় দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে রায়টি দেওয়া হতে পারে।
বন্দুক কেনার সময় মিথ্যে তথ্য দেওয়ার মামলায় ১৫ থেকে ২১ মাসের কারাদণ্ড হতে পারে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, সাজার সময় কম হতে পারে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে। কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কি না।
এম