দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েতের একটি মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। অভিযুক্ত ওই প্রবাসী মিসরের নাগরিক। সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি জুতার বাক্সে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন। এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান।
অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে এরইমধ্যে গ্রেফতারও করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে।
গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার নিয়ম অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে অভিযুক্ত ব্যক্তির একটি ছবি এবং একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে।
মন্ত্রণালয় লিখেছে, "তাকে দেশ থেকে নির্বাসনের প্রস্তুতির জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।"
সূত্র: গালফ নিউজ।
এম