দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনে রোববার (৯ জুনব) ভোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের বয়স 14 থেকে 23 বছরের মধ্যে।
ম্যাডিসনের ডাউনটাউনে একটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে পার্টিতে বন্দুকের গুলিতে নয়জন এবং অন্যজন কাঁচ ভেঙে আহত হয়েছেন, ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস রবিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এ গুলির ঘটনার পরে রোববার দিবাগত রাত ১টার দিকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পুলিশকে ডাকা হয়েছিল।
বার্নস বলেন, আঘাতের কোনোটিই প্রাণঘাতী বলে মনে হয়নি। পুলিশ ঘটনাস্থলে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। খোসা দুটি ভিন্ন ভিন্ন অস্ত্রের - এমনটাই ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
সূত্র: এনবিসিনিউজ।
এম