দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রতিনিধি পরিষদে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাস হয়েছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্তৃপক্ষের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় এমনটি করছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ জুন) রিপাবলিকান নেতৃত্বাধীন হাউজ অব রিপ্রেজেনটেটিভসে বিলটি উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট দেন ২৪৭ আইন প্রণেতা। বিপক্ষে দেন ১৫৫ জন। এই বিলের ফলে যুক্তরাষ্ট্রে থাকা আইসিসির কৌঁসুলি করিম খানের সম্পদ বাজেয়াপ্ত করা যাবে।
কয়েক মাস ধরে তথ্যপ্রমাণ সংগ্রহের পর আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত ২০ মে ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এর জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে, বিষয়টির সমালোচনা করে আসছে হোয়াইট হাউজ।
আল-জাজিরা বলছে, ভোটটিকে মূলত প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে। ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন এই বিলের মাধ্যমে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে বিলটি পাস হলেও উচ্চকক্ষ সিনেটে এটি পাস হবে না বলে ধারণা করা হচ্ছে।
এম