দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বারানসিসহ শনিবার (১ জুব) লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। মোট ৫৭টি আসনে চলছে নির্বাচন। সপ্তম ও শেষ দফার এ ভোটে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।
জনতার দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভাগ্যপরীক্ষা’ এই দফাতেই। ২০১৪ সালে গুজরাটের বরোদা ছাড়াও তিনি দাঁড়িয়েছিলেন বারানসিতে। দুই আসনেই জেতার পর বরোদা ছেড়ে বারানসিকেই তিনি আঁকড়ে ধরেন। এই নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারানসি আসনে ভোটে লড়ছেন তিনি। এবার জিতলে সেটা হবে তার জয়ের হ্যাটট্রিক।
বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মাণ্ডি), অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর) এবং দুই সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া) এবং মণীশ তিওয়ারি (চণ্ডীগড়)।
এদিকে, গত বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিত ‘বিবেকানন্দ রক’-এ মোদীর ধ্যান শুরু হয়েছে। আজ শনিবার ভোট পর্ব সাঙ্গ হলে তিনি ধ্যান ভঙ্গ করবেন। ধ্যানের এই সিদ্ধান্ত নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে বিরোধীরা সমস্বরে প্রতিবাদী হয়েছেন।
এম