দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে রাফা। জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলার কারণে রাফা থেকে পালাতে বাধ্য হয়েছে আট লাখ লোক।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছে।
তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট হাজার লোক পালাতে বাধ্য হয়েছে।
"তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই", তার কথায় উঠে এসেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বাহিনী কয়েকডজন টানেল শনাক্ত করেছে।
রাফাহ আক্রমণের বিরুদ্ধে ইসরায়েল তার শীর্ষ মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সতর্কতার সম্মুখীন হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। সূত্র: আলজাজিরা।
এম