দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি চলমান সামরিক অভিযানের কারণে মিশরের সীমান্তবর্তী গাজা স্ট্রিপের সুদূর দক্ষিণে রাফাহ শহরে অন্যত্র থেকে বিতাড়িত অসংখ্য কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এখানে মজুদ মানবিক সহায়তা এবং জ্বালানি দ্রুত শেষ হয়ে যাবে।
এমতাবস্থায়, অবরুদ্ধ গাজার রাফা ক্রসিং দ্রুত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস। মঙ্গলবার (১৪ মে) এক বিবৃতিতে ইসরায়েল সরকারের কাছে তিনি এ আহ্বান জানান।
সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রথমবারের মতো এক জাতিসংঘ কর্মকর্তা নিহত হন। এরপরই সংস্থাটির প্রধান ইসরায়েলকে রাফা ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানালেন।
বিবৃতিতে গুতেরেস বলেন, গাজার অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানে নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানের ত্রাণকর্মীরাও অবরুদ্ধ অবস্থায় আছেন।
গত ৭ মে থেকে রাফা ক্রসিং বন্ধ করে দিয়ে এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকেই উদ্বিগ্ন গাজায় কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মীরা। এর মধ্যে গত ৭ মে থেকে হঠাৎ ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং বন্ধ করে দিলে গাজায় কাজ করা ১১টি মানবিক সহায়তাকারী সংস্থা ও জাতিসংঘের ত্রাণ কাজে নিয়োজিত কর্মীরা আটকা পড়েন। তারা এখন চরম মৃত্যুঝুকিতে আছেন বলেও জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব দুই পক্ষকেই দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: জাতিসংঘ নিউজ।
এম