দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতজুড়ে লোকসভার মোট ৯৩টি আসনে মঙ্গলবার (৭ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিন ১০টি রাজ্য এবং একটি ইউনিয়ন এলাকাতে ভোটগ্রহণ করা হয়েছে। এদিন মোট ৬১ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডানহাত হিসেবে খ্যাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ৪ মে সেখানে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চার সেনা আহত হওয়া কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়। আগামী ২৫ মে এই আসনে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মোদী এবং অমিত শাহ ছাড়াও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজ নিজ ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া ভারতে লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী ১ জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করার কথা।
মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাধ্যমে লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। সূত্র: এনডিটিভি
এম