দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাফাহতে ইসরায়েলের হামলা ‘আসন্ন’ বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মধ্য গাজার নেটজারিম করিডোরে ইসরায়েলি সেনা সদস্যদের তিনি এ কথা বলেন। রবিবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা উদ্বেগজনক যেসব লক্ষণ লক্ষ্য করছি, তাতে বোঝা যাচ্ছে- হামাস আমাদের সাথে চুক্তিতে পৌঁছাতে চায় না। এর মানে, রাফাতে সেনা অভিযান আসন্ন।
আনাদোলু বলছে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের অবশিষ্ঠাংশকে পরাজিত করতে রাফাহ আক্রমণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে রাফার বেসামরিক নাগরিকদের শহর ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, তারা দক্ষিণ গাজার রাফা শহরের জনগণকে সরে যেতে ‘উৎসাহিত’ করছে। নতুন আশ্রয়ণ হিসেবে আইডিএফ নিকটবর্তী খান ইউনূস এবং মাওয়াসিতে যেতে বলা হয়েছে রাফা শহরের বাসিন্দাদের।
আইডিএফ বলছে, এটি ‘সীমিত সুযোগ’। উচ্ছেদ অভিযান নয়। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে।
টানা সাত মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফাহ এলাকাতে আশ্রয় নিয়েছেন।
এম